দু’বার জীবন পেয়ে চার-ছক্কায় ক্যাম্পবেলের ফিফটি
২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

মাত্র ৫ রানে ফিরতে পারতেন জনাথন ক্যাম্পবেল। এরপর আরও একবার জীবন পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ওপেনার চার-ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। টেস্টে ষষ্ঠ ফিফটির পথে ২৪তম ওভারে মেহেদি হাসান মিরাজের পরপর দুই ডেলিভারিতে চার ও ছক্কা হাঁকান ক্যাম্পবেল। এখন পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২৭ ওভারে ১ উইকেটে ৮৯ রান।
শেয়ার করুন: