ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার সাগরে ছুটবে মাছ ধরার নৌকা
২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: প্রথম আলো
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে এত দিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন জেলেরা। ফলে চট্টগ্রামের চিরচেনা রাসমণি ঘাট ও কর্ণফুলীতীরের ফিশারি ঘাটের চঞ্চলতা রূপ নিয়েছিল নীরবতায়। ঘাটে নোঙর ফেলে এত দিন অলস সময় পার করেছে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো। আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হতেই আবারও রুপালি ইলিশের সন্ধানে সাগরের পানে ভেসে যাবে এসব জলযান।
শেয়ার করুন: