বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

বিকল্প না পাওয়ায় আপাতত ক্যারিককেই রাখছে ম্যানইউ

২৮ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপাতত তাকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিকল্প কোচ নিয়োগের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারাই এ সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানিয়েছে দ্য আই পেপার।

চলতি সপ্তাহেই ক্যারিককে ছাঁটাই করার পরিকল্পনা ছিল ইউনাইটেডের। কিন্তু তার বিকল্প হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে কর্মকর্তারা একমত হতে পারেননি। নতুন কোচ নিয়োগের আগে উপযুক্ত প্রার্থী নিশ্চিত করতে চায় ক্লাবটি। পাশাপাশি কোচ পরিবর্তনে উল্লেখযোগ্য আর্থিক ব্যয়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বোর্নমাউথের কাছে হারের পর ইউনাইটেডের জয়হীন থাকার ধারাবাহিকতা বেড়ে দাঁড়িয়েছে আট ম্যাচে। প্রিমিয়ার লিগে দলটির অবস্থান ১৬তম, অবনমন অঞ্চলের চেয়ে মাত্র এক পয়েন্ট ওপরে। এমন পরিস্থিতিতে ক্যারিকের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

শনিবার স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে খেলবে ইউনাইটেড। আপাতত সেই ম্যাচেই দলের দায়িত্ব সামলাবেন ক্যারিক।

শেয়ার করুন: