ব্যাংক এশিয়ায় জব সার্কুলার, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত

ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি পদের নাম : সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট বিভাগ: স্ট্রাকচার্ড ফাইন্যান্স পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ফাইন্যান্সে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। অন্যান্য যোগ্যতা: আর্থিক বিবরণী বিশ্লেষণে পারদর্শিতা। বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান। সিন্ডিকেটেড ঋণ সংক্রান্ত নথিপত্র সম্পর্কে ধারণা। মাইক্রোসফট অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড) ব্যবহারে পারদর্শিতা। অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন । আবেদনের শেষ সময় : ০৮ নভেম্বর ২০২৬