বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

‘নার্ভাস’ রাতের পর সেঞ্চুরি করেই আউট সাদমান, ফিরলেন হৃদয়ও

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

৯৯ রানে অপরাজিত থেকে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। ফলে তার ‘নার্ভাস নাইন্টি’র পাশাপাশি পুরো বাংলাদেশ দলও ‘নার্ভাস’ বলে জানিয়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই রাত পেরিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন সাদমান। তবে এরপর টিকলেন না বেশিক্ষণ।

সেঞ্চুরির পরই আক্রমণাত্মক মনে হয়েছে সাদমানকে। তাই হয়তো টেস্ট টেম্পারমেন্টও হারিয়ে বসেন সহজে! ক্যারিবীয় টেস্ট দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপ এলবিডব্লিউ করেছেন বাঁ-হাতি এই ব্যাটারকে। মিডল ও অফ স্টাম্প লাইনে থাকা বলটি সাদমান মিস করলে তার প্যাডে আঘাত করে। ফলে তার এক বছর পাওয়া সেঞ্চুরির ইনিংস থামল ১০৫ রানে।

শেয়ার করুন: